শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২ টায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২০১৭-২৮ অর্থ বছরের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
ম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদ, বিআরডিবি উপ-পরিচালক কল্লোল সরকার, ছয়টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসারবৃন্দ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।
সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার মূলক একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রতিটি ওয়ার্ডে সংগঠন সৃষ্টি করে গরীব জনগনকে অন্তর্ভূক্ত করে তাদের দারিদ্রমুক্ত করে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। শরীয়তপুরে একটি বাড়ি একটি খামারের অগ্রগতি পর্যালোচনা।



মন্তব্য করুন