পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক লীগ (বানিশল) শরীয়তপুর জেলা কমিটির পক্ষ থেকে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতারণ করা হয়।

শুক্রবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় পৌরসভা সংলগ্ন ছৈয়দ মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম পাইলট।
তিনি শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, সবাই আল্লাহ্‌’র গোলাম। কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগীতা করবেন। এতে করে আপনারা আরো বেশী শক্তিশালী হতে পারবেন। সংগঠনে নিয়মিত কল্যাণ ফান্ড দিয়ে সংগঠনটিকে বাঁচিয়ে রাখতে পারলে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ সংগঠন হবে।

বক্তব্য শেষে কর্মক্ষম দরিদ্র ২০ জন শ্রমিককে ঈদের খাদ্য সামগ্রী ও বস্ত্র দেয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ (বানিশল) জেলা কমিটির সভাপতি মোঃ মরণ সরদার।

এসময় উপস্থিত ছিলেন,বানিশল জেলা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ বেপারী, সাংগঠনিক সম্পাদক জাকির বেপারী, সহ সভাপতি জলিল শেখ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম শিকারি, সদর থানা সভাপতি বাবুল সরদার, সাধারন সম্পাদক আজিজুল বেপারী।

Facebook Comments Box