বাংলাদেশের ১ নাম্বার মোটরসাইকেল ব্র‍্যান্ড বাজাজ কিনে ১লক্ষ টাকার পুরস্কার জিতেছেন নড়িয়া থানার এস আই সৈয়দ ইমারত আলী। এস আই ইমারত আলী ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বাসিন্দা। মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ০৩টার দিকে শরীয়তপুর শহরে অবস্থিত বাজাজ সেন্টারের শোরুমে বিজয়ীর হাতে নগদ ১ লক্ষ টাকার চেক তুলে দেন শাখা প্রধান খন্দকার বিলাল উদ্দিন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, বাজাজ সেন্টারের প্রোপাইটর মো. আলমগীর হোসেন বেপারী, বিক্রয় নির্বাহী মো. মেহেদী হাসান, বাজাজ সেন্টারের ম্যানেজার মো. শরীফ উদ্দিন।

প্রসঙ্গত পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশেষ অফারের ঘোষণা করে ইন্ডিয়ান মোটসাইকেল প্রস্তুতকারী কোম্পানি বাজাজ। রমজান মাসজুড়ে অফারটি চলে। অফারের আওতায় আগ্রহী ক্রেতাগন বাজাজ কোম্পানির যেকোনো মডেলের মোটরসাইকেল কিনে ৬ জন বিজয়ী পেয়েছেন নগদ ৫ লক্ষ টাকা করে, ৩০ জন বিজয়ী পেয়েছেন ১ লক্ষ টাকা করে এবং ২১০জন বিজয়ী পেয়েছেন ২০ হাজার টাকার এলজি গিফট ভাউচার। র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে এ বিজয়ী নির্বাচন করা হয়।

শাখা প্রধান খন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, আমাদের দেশে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড বাজাজ। বাজাজের বেশির ভাগ মডেলের মোটরসাইকেল রাইডারদের কাছে কমিউটার এবং পাওয়ার এর জন্য বেশ বিখ্যাত। ইন্ডিয়ান এই কোম্পানি আমাদের লোকাল মার্কেটে বেশ ভাল একটা অবস্থান তৈরি করেছে।