শরীয়তপুরের জাজিরা জমাদ্দার কান্দি ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল ১১ জুলাই বুধবার শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন এ ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

মন্তব্য করুন