কেক কাটার মধ্য দিয়ে শরীয়তপুরে গৌরবোজ্জল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই (শুক্রবার) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শরীয়তপুর শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সী ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নের্তৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন ডাবলু তালুকদার, এনামুল হক বেপারী, নুর হোসেন, রঘুনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পাহাড়, সাংগঠনিক সম্পাদক ফোরহাদ হোসেন খান, জহিরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন চৌকিদার, ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়মন প্রিন্স শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান নাহিদ, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ পাহাড়, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, এমএ ছালাম সরদার, মো. আজাদ বেপারী, মো. মাসুম মোল্লা, মো. সাগর বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন