সম্প্রতি সময়ে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে দলে স্থান পায়নি জেলার যোগ্য, দক্ষ ও পরীক্ষিত ছাত্রদলের নেতারা। তাই একাংশ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করার আহ্বানে শুক্রবার দুপুরে দলটির পদ প্রত্যাশী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক মোল্লার নের্তৃত্বে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুরদ্দিন অপুর কুষপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে সৎ মেধাবী ও রাজপথে পরীক্ষিত নেতাদের হাতে ছাত্রদলের নেতৃত্ব দেয়ার দাবি জানানো হয়। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা।
পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল মোল্লা, সহসভাপতি এনায়েত হোসেন, আজাদ, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শরীয়তপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পান্থ তালুকদার, সহ সম্পাদক রিয়াদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মোল্লা, ছাত্রদলের নেতা হৃদয়, আফজাল, আশিক, নাইম, শামীম, আবির, ওবায়দুল, শুক্কুর, কালু, ফয়সাল, সজল, আরিফ, শহীদুল, রাকিব, ভুবন, সিয়াম।
এছাড়া যুবদল নেতা আক্তার মাঝি, মাসুদ মোল্লা, এমারত মোল্লা, রাজিব মোল্লা, পারভেজ, ইশ্রাফিল, কুদ্দুস, হানিফ, ইকবাল, হাসিবুল, নেছার, মোরশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন