পালং মডেল থানার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারের সরকারী গাছ রাতের আধাঁরে কেঁটে নেয়ার অপরাধে সুরুজ মোল্যা নামে একজনকে আটক করেছে পালং থানা পুলিশ। গাছ কাঁটার সাথে জড়িত তার অপর ভাই সিরাজ মোল্যা ও সহিদুল মোল্যা পুলিশের সংবাদ পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
গঙ্গানগর বাজারের ব্যবসায়ী ও পালং থানা সূত্র জানায়, গত কয়েকদিন যাবত গয়ঘর গ্রামের মৃত ওয়ারেশ মোল্যার পুত্র সুরুজ মোল্যা, সিরাজ মোল্যা ও সহিদুল মোল্যা গঙ্গানগর বাজারের খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করে। দোকানের সামনে ও পাশে প্রায় ১৫টি সরকারি গাছ ছিল। ইতোমধ্যে ৮/১০ গাছ কেঁটে নেয় তারা। ওই সময় আরও প্রায় ৫/৭ টি গাছের ডালপালা ছেটে রাখে। সোমবার দিবাগত রাত ২টার দিকে (মঙ্গলবার) সুরুজ মোল্যা, সিরাজ মোল্যা ও সহিদুল মোল্যা লোকজন নিয়ে গাছ কেঁটে নেয়। বাজারের পাহারাদার ও ব্যবসায়ীরা বিষয়টি দেখেছে। সংবাদ পেয়ে পালং থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুরুজ মিয়াকে গ্রেফতার করেছে। এর পূর্বেও সুরুজ মিয়া বাজারের ব্যবসায়ী জব্বর হাওলাদারের দোকান ঘরে চুরি করে। সেই মামলা এখনও চরমান রয়েছে।
বাজারের ব্যবসায়ী সেলিম মোল্যা বলেন, সুরুজ মোল্যারা চোর প্রকৃতির লোক। চুরি মামলায় জেল হাজত খেটেছে তারা। এবার সরকারী জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করেছে। দোকানের সামনের প্রায় ১৫টি মেহগনি ও চাম্বল গাছ রাতের আধারে কেঁটে নিয়ে মাটি দিয়ে গাছের গোড়া ঢেঁকে রাখে। পুলিশ সংবাদ পেয়ে সুরুজ মোল্যাকে গ্রেফতার করেছে। পুলিশের সংবাদ পেয়ে তার অপর ভাই সহিদুল ও সিরাজ পালিয়ে গেছে। এ ধরনের লোকদের বিচার হওয়া উচিত।
স্থানীয় আলমাছ ঢালী বলেন, ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ গাছ লাগায়। এ গাছ রক্ষনাবেক্ষনের জন্য লোক নিয়োগ করা হয়। যাতে গরু, ছাগল বা কোন প্রাণী গাছ নষ্ট করতে না পারে। ১৭/১৮ বছরে গাছ বড় হয়েছে। এ গাছ সরকারের সম্পদ। রাতের আধারে গাছ কেটে নিয়ে সুরুজ মোল্যা অন্যায় করেছে।
সুরুজ মোল্যার মা বড়– বিবি বলেন, যারা বলেছে আমার ছেলে রাতের আধারে গাছ কেটেছে তারা মিথ্যা বলেছে। মঙ্গলবার সকালে গাছ কাঁটা হয়েছে।
শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার বলেন, সরকারি রাস্তার সরকারি গাছ কাঁটা ঠিক হয়নি। যে এ কাজ করেছে তা ভূল করেছে।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সরকারি গাছ কেঁটে নেয়ার সংবাদ পেয়ে সুরুজ মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীণ রয়েছে।



মন্তব্য করুন