“লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা-লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাকা।” ২০১৮ সালের হজ্জ্বে গমন শরীয়তপুর জেলার বিশিষ্ট ব্যক্তি বর্গের। গত ২৯ জুলাই হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে মদিনা বিমান বন্দরে অবতরণ করে। এসময় সাবেক এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা পরিষদের সদস্য মো: আলী কাজী, জেলা বিএনপির সহ সভাপতি আঃ মান্নান মাদবর। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল খান, খলিলুর রহমান খান, হারুন অর রশিদ খান ও শিক্ষক গোলাম মোস্তফা সহ অনেকে।
ফারিহা ওভারসিজ এর প্রতিনিধি মাওলানা ছগির আহমদ জানায়, সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৭ এর উড়োজাহাজে মদিনায় যথা সময় অবতরণ করেছে। আমাদের হজ্জ্ব এজেন্সীর প্রোপাইটর আলহাজ্জ্ব ফজলুল হক হজ্জ্ব যাত্রীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল মান্নান মাদবর বলেন, আমি আমার স্ত্রী সহ ২ জন ফারিহা ওভারসিজ এর মাধ্যমে আন্তরিক ভাবে খুশি। অমাদের সাথে মাওলানা ছগীর আহমেদ সবসময় আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি। শরীয়তপুরবাসীর প্রতি আমাদের দোয়া কামনা করছি।
শরীয়তপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া এলাকার আব্দুল জলিল খান বলেন, আমরা ফারিহা ওভারসিস এর মাধ্যমে অমাদের পরিবারের ভাই বোন সহ ৮ জন মদিনায় এসে নবী করিম ( সঃ) রওজা মোবারক জিয়ারত করেছি। আমাদের মোতাওয়াল্লী মাওলানা ছগির আহমেদ সার্বক্ষণিক আমাদের তদারকী করছেন।
তিনি আমাদিগকে মদিনা শরীফের হযরত নবী করিম (সঃ) এর রওজা শরীফসহ ইসলামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শণ ও স্থাপনা পরিদর্শণ করান। যা দেখে সম্মানিত হাজী সাহেবগণ আবেগ আপ্লুত হয়ে পরেন।

হজ্জ্ব গমনে মদিনা শরীফ উপস্থিত শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মো: আলী কাজী, জেলা বিএনপির সহ সভাপতি আঃ মান্নান মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল খান, খলিলুর রহমান খান ও হারুন অর রশিদ খান। ছবি- দৈনিক রুদ্রবার্তা

হজ্জ্ব গমনে মদিনা শরীফ মসজিদের সামনে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, সহসভাপতি আব্দুল মান্নান মাদবর ও সহসভাপতি সিরাজুল হক মোল্লা। ছবি- দৈনিক রুদ্রবার্তা



মন্তব্য করুন