শরীয়তপুরে “মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ” শ্লোগানে বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ ১-৭ আগস্ট ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ আগস্ট বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর কমিউনিটি ক্লিনিকে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চিতলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান এবং ইউপি সদস্য ও সভাপতি, কাশিপুর কমিউনিটি ক্লিনিক আনিসউদ্দিন মোল্লা।
প্রধান অতিথি এলাকার কমিনিউটি গ্রুপ কমিউনিটি সাপোর্ট গ্রুপ নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন