শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিঝারী উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তির উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

এ উপলক্ষে ২ মার্চ শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে ১২৫ বর্ষপূর্তির লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।

বেলুন উড়ানোর মধ্য দিয়ে লোগ উন্মোচন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র শহিদুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) খন্দকার ফরহাদ হোসেন, কাজী আব্দুল হান্নান, খন্দকার আব্দুল খালেক, দেওয়ান বাসেত করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুস সোবহান মাদবর, খন্দকার আব্দুল মালেক, ডেন্টিস ডা: আলী আকবর, খন্দকার আব্দুল বারেক, খন্দকার সিদ্দিক, মোঃ নুরুল ইসলাম, খন্দকার নাজমা সুলতানা, প্রভাষক দুলাল কৃষ্ণ দাস, খালেদ আশরাফ বাবু, আব্দুস সাত্তার, শাজাহান মাদবর, ঝন্টু খান, এসএম আতাউর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতন হাওলাদার, প্রবাসী হাজী আব্দুস সালাম, হাফিজুর রহমান মল্লিক প্রমুখ।

চলতি বছরের ২০ ও ২১ ডিসেম্বর শুক্র ও শনিবার ১২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রথম দিনে বেশিরভাগই প্রবীণ ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়েছেন। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। দুইদিন ব্যাপী ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ছাত্রছাত্রী ও পরিবার নিয় পাঁচ সহস্রাধিক সদস্য অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।