শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দুটি নবনির্মিত কোয়ার্টার ভবন উদ্ভোদন করেছেন শরীয়তপুর ১ আসনের সাংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু মিয়া।
গত ৫ মার্চ মঙ্গল বার বিকাল ৪ টায় উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপি এম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন ইসলাম বাবুল, নুরুল আমীন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মালেক, মাষ্টার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নান্নু মাদবর, কোষাদক্ষ ইসমাইল হোসেন খান সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন, ভবন উদ্ভোদন অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন