বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ:বাঙ্গালি জাতির মুক্তির সনদ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
৬মার্চ বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতি ইফা উপপরিচালক কৃষিবিদ ড.মুহাম্মদ আবু তালহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,বঙ্গবন্ধুর ৭ই মর্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ:বাঙ্গালি জাতির মুক্তির সনদ”এটা হলো এজেন্ডা। মূল হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে কার্যক্রম গুলো আছে, সেই সম্পর্কে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করা। তিনি সবার উদ্যেশ্যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনের শেষের দুই লাইন শুনিয়ে বলেন,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম! রক্ত যখন দিয়েছি,রক্ত আরও দিব! এদেশকে মুক্ত করে ছাড়বো,ইনশাআল্লাহ! আমরাও বঙ্গবন্ধুর সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই,আমাদের আয়োজন মুক্তির আয়োজন। আমাদের আয়োজন হচ্ছে স্বাধীনতার আয়োজন।
ইসলামিক ফাউন্ডেশন জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত। আপনারা প্রতিষ্ঠার ইতিহাস জানেন, এক শ্রেণির লোক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হোক, তা চায় নাই। এবং যারা আমলা ছিল, তৎকালীন সময়ে, তারা ইসলামিক ফাউন্ডেশন যাতে প্রতিষ্ঠা না হয়,তার জন্য পঞ্চাশ পৃষ্ঠার একটা প্রতিবেদন বঙ্গবন্ধুকে দিয়েছিলেন, সে সময়। আপনারা জানেন,১৯৭৫ সালের ২৮শে মার্চ একটা আইন প্রণয়ন হয়। সেই আইনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয়। তো বঙ্গবন্ধু পুরো রিপোর্ট পড়েছে। পড়ার পরে দেখলেন যে,ওনারা যে রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টে আমি যদি চলেও যাই, কেউ কোন দিন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে পারবে না। তখন বঙ্গবন্ধু বললেন,এটাকে সংসদে উত্থাপন করা হোক। তখন প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে,ইসলামিক ফাউন্ডেশনের আইন প্রণয়ন করেন। যাতে করে এটা বাতিল হতে না পারে। যাই-হোক, এখন এই ইসলামিক ফাউন্ডেশনের নামে কিছু অনৈসলামিক কার্যক্রম ভেতরে-ভেতরে চলে। আমরা এই কার্যক্রম কখনো করবও না, প্রশ্রয়ও দিব না। এটা আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এবং আপনারা সকলে সর্বাত্মক সহোযোগিতা করবেন।
এসময় তিনি ইফা’র ফিল্ড সুপারভাইজার,মাদ্রাসা শিক্ষক,মডেল মসজিদের কেয়ারটেকার ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে লোকজনদের নেতিবাচক ধারণা আছে। আমাদের এই ধারনা গুলো পাল্টানো উচিৎ। অনেকে মনে করে, আমি একটা লাইব্রেরী নিবো। মোটামোটি নামে থাকবে আমার লাইব্রেরি টা। যে-ইসলামি ফাউন্ডেশনের একটা-লাইব্রেরি আমার আছে। কিন্তু লাইব্রেরি খোলাও থাকবে না। আর অন্য কোন কাজও করা লাগবে না। শুধু গিয়ে কিছু বই-পস্তক নিয়ে আসবো, পত্রিকা নিয়ে আসবো। পত্রিকা দুটো বাসায় নিয়ে রাখবো,বই গুলো স্টিলের আলমারি গুলোয় রাখবো। এরকম অবস্থা আছে কিন্তু, বাস্তবে। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এরকম যদি কারো পার্সোনাল ইগো থাকে। তাহলে আপনি প্রতিষ্ঠানের সর্ববৃহৎ স্বার্থ সেটাকে ক্ষতিগ্রস্ত করলেন। কারণ এই যে একটা ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম। যেখানে ৭৫ হাজার লোক এই ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। প্রায় ৭৩ হাজার ৬শ’ মতো শিক্ষকই আছেন। ১ হাজার মাদ্রাসা ২ হাজার শিক্ষক, আবার ২ হাজার সহায়ক কর্মী। আর, ৬৪ জেলায় জেলা অফিস, সদর দপ্তর সহ,সব মিলে এখানেও প্রায় ১ হাজারের কাছাকাছি জনবল আছে। এটা কিন্তু একটা বৃহৎ কার্যক্রম। এবং এটার জন্য বাংলাদেশ সরকারের যে ধর্ম মন্ত্রণালয় আছে। ধর্ম মন্ত্রণালয় সিংহভাগ কাজ বাস্তবায়ন করেন ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে। সুতরাং ইসলামি ফাউন্ডেশনে আমরা যে-যেই দায়িত্বে আছি। এটা কিন্তু আমাদের জন্য একটা পবিত্র আমানত। এই যে আমারা ইফা’র দায়িত্বে আছি। এই দায়িত্ব আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় এক মহান পরীক্ষা। যেকোনো বিষয়ের দায়িত্ব তাই যথাযথভাবে পালনের চেষ্টা করা উচিত। দায়িত্ব পালনে অবহেলা করলে আল্লাহ তায়ালার সামনে জবাবদিহীতা করতে হবে। পরে সবার কাছে ইফা’র কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে, উপস্থিতরা জানান,অধিকাংশ লাইব্রেরীর সাইনবোর্ড নাই। তেমন কোন কার্যক্রম নাই। তিনি বলেন, প্রত্যেক লাইব্রেরির সামনে সাইনবোর্ড লাগাবেন। দারুল আকরাম মাদ্রাসায় ৪/৫ জন শিক্ষার্থী থাকলে, বেতন বন্ধ হয়ে যাবে। আমি এগুলোর তদারকি করবো।
কেয়ারটেকারদের রিসোর্স সেন্টার পরিস্কার করে নিয়মিত খোলা রাখার নির্দেশ দেন। যে ভালো দায়িত্ব পালন করবে, তাকে শ্রেষ্ঠ কেয়ারটেকার ও পাঠাগারদের পুরস্কৃত করা হবে। আমি পরিদর্শনে গিয়ে সব কিছু দেখবো। আর যারা কার্যক্রম বন্ধ রেখেছেন তাদের বেতন বন্ধ রাখার কথা জানান। আমি ৭ ফেব্রুয়ারী দায়িত্ব বুঝে নেয়ার পর দুটি উপজেলায় গিয়েছি সভা-সেমিনার উপলক্ষে। আমি এরপর থেকে প্রতিটি উপজেলায় কেন্দ্রে-কেন্দ্রে গিয়ে দেখবো, কেমন কর্যক্রম চলছে।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার সদর উপজেলা মোঃ শাহাবুদ্দিন, মোঃ লুৎফর রহমান, গোসাইরহাট উপজেলা মোঃ আলাউদ্দিন, ভেদরগঞ্জের আল আমিন,নড়িয়া হেলাল উদ্দিন, ডামুড্য উপজেলার ভুঁইয়া মোহাম্মদ মুরাদ প্রমুখ।



মন্তব্য করুন