বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি পরিচালিত “আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়” এর আওতায় প্রকল্প পরিচিতি, মতবিনিময় সভা এবং পারিবারিক স্বাস্থ্য কার্ড (লাল কার্ড) বিতরণ বিয়য়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে ১১ মার্চ সোমবার সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শরীয়তপুর পৌরএলাকায় বসবাসরত অতি-দরিদ্র ও দরিদ্র পরিবারের সকল সদস্যদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের জন্য উপস্থিত প্রায় ১৮৭ টি পরিবারের মধ্যে পারিবারিক স্বাস্থ্যসেবা কার্ড (লাল কার্ড) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দীন আহম্মেদ,
শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মাসুদ মামুন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এসএম রাসিদুল ইসলাম, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রেসিডেন্ট মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ এবং টিএলসি সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন
শরীয়তপুর পৌর নিবার্হী কর্মকর্তা মো: এনামূল হক।



মন্তব্য করুন