শরীয়তপুর সদরের পশ্চিম কোটাপারা ঢাকা-শরীয়তপুর মহাসড়কে মোহাম্মদ শাফিন (৮) কে দ্রুতগামী শরীয়তপুর সুপার সার্ভিস চাপা দিলে শিশুটি নিহত হয়।

শুক্রবার ১৫ মার্চ বিকেলে পৌর বাসস্ট্যান্ডের পশ্চিম কোটাপাড়া ঢাকা-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে। সে শরীয়তপুর জেলা শহরের শহরের, বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অটোরিকশাযোগে মা খাইরুন বেগমের সাথে বাড়ি থেকে মাদ্রাসায় ফিরছিলো সাফিন।

সাফিন ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পশ্চিম কোটাপাড়া মাদ্রাসার নিকট অটো থেকে থেকে নামলে, হঠাৎ করে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী বাসটি দ্রুত গতিতে এসে চাপা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশু সাফিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার
ডাঃ শেহেরিয়ার ইয়াসিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আনুমানিক বিকাল ৫ টার দিকে সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় সাফিন ছৈয়াল সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ায় লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, শনিবার শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ দৈনিক রুদ্রবার্তাকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।