শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সোমবার (৪ নভেম্বর) দুপুরে উন্মক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন এর উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আহাম্মেদ সাব্বির সাজ্জাদ।
এসময়ে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ, সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদ উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ পুকুরসহ সাতটি প্রাতিষ্ঠানিক পুকুরসহ ১৫ টি উন্মুক্ত জলাশয়ে মোট ১ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব মাছের মধ্যে রুই জাতীয় মাছ ছাড়াও কই, শিং, পাবদা ও গুলশা মাছের পোনা অবমুক্ত করা হয়।



মন্তব্য করুন