১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শরীয়তপুর সদর উপজেলায় “জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ বিষয়ক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন শরীযতপুরের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল। বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান। বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও মাদারীপুরের ফিল্ড সুপারভাইজার আজিজুল হক, শরীয়তপুরের মাস্টার ট্রেইনার মুস্তাকিম বিল্লাহ। দোয়া পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা গাজী মোঃ আলাউদ্দিন।



মন্তব্য করুন