শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ছৈয়াল কান্দি এলাকায় বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির জমি জবরদখলের উদ্দেশ্যে ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী এস এম ফেরদৌস স্ত্রীর চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকায় তাদের ঘরবাড়ি ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এবিষয়ে গতকাল সখিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এস এম ফেরদৌস।

থানায় অভিযোগ ও স্থানীয় সুত্র জানা যায়, সখিপুর ছৈয়াল কান্দি গ্রামের মৃত আ: মোতালেব সরদারের ছেলে এসএম ফেরদৌস সরদার গত (১৯ নভেম্বর) তার স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায়। এই সুযোগে গত (২৯ নভেম্বর) ওই গ্রামের প্রতিবেশী আরিফ সরদার, সুমি আক্তার , বাবুল দেওয়ান,রাসেল, মুজাহিদুল ইসলাম, জোসনা, মালা সহ অজ্ঞাত ১০/১৫ জন লোক মিলে তার বাড়ীতে হামলা চালিয়ে ৩ টি বসত ঘর, ঘর নির্মাণের কাজে ব্যবহৃত কাঠ, একটি গরুর খামার, ৩০০ ব্যাগ সিমেন্ট ২ টন রড সহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি টিনের বেড়া দিয়ে তার বসতবাড়ীর যায়গাটি দখল করে নিয়ে যায়।

এবিষয়ে ভুক্তভোগী এস এম ফেরদৌস সরদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, বাড়ীর পাশে বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বাচ্চাদের লেখাপড়ার জন্য বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করি। এরপর থেকে ওই এলাকার প্রতিবন্ধীদের সুশিক্ষিত করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি আমার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা গেলে আরিফ সরদারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল বাড়ির সীমানায় জোরপূর্বক ঢুকে টিনের ঘর ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি টিনের বেড়া দিয়ে আমার যায়গাটি তাদের দখলে নিয়ে যায়। এছাড়াও আমাকে নিয়মিত মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আরিফ সরদার। এবিষয়ে আমি সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি আমি ন্যায় বিচারক আসা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত আরিফ সরদারের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, লুটপাটের মতো ঘটনা ঘটেনি। আমাদের যায়গায় আমরা ঘর তুলছি। এর বেশি কিছু আমি বলতে চাই না।

সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।