শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা করেছে।

১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভাসানী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ রহমান সেলিম, পিআইও হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিগণ।