২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে দেশি-বিদেশি শক্তি ও ষড়যন্ত্রের যারাই জড়িত, সবাইকে চিহ্নিত করা হবে। তথ্য উপাত্থের ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিবেদন করা হবে বলে মন্তব্য করেছেন পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিজিবির সদরদপ্তরে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, আজ ছিল আমাদের প্রথম সভা। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাকে আমরা অতিবগুরুত্ব দায়িত্ব হিসাবে নিয়েছি। আল্লাহ উপরে নির্ভয় করে আমাদের বুদ্ধি, বিবেচনা ও প্রজ্ঞার নির্ভয় করে আমরা নিরপেক্ষভাবে এই তদন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পুর্ণ করার চেষ্টা করবো। আমরা কোনো রকম বায়াস হবো না। এবং কোনো কিছু ধারা প্রভাবিত হবো না, এই ইনসিউর আমি আপনাদের দিতে পারি। যেহেতু এটা একটা জাতীয় সমস্যা, হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি। একটা সামান্য সময়ে এতো অবিচার, এতো মানুষ নিহত হয়েছেন।

তিনি বলেন, আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি এই মহান সমস্যাকে চিহ্নিত করেছেন এবং সমাধানের জন্য চেষ্টা করছেন। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে এ জাতীকে অবহিত করতে চাই, এই বিডিআর বিদ্রোহের পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন এসব কিছুকে আমরা নজরে নিবো। অতিবসহমর্মীতের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করবো। যখন আমাদের তদন্ত শেষ হয়ে যাবে। তখন যেনো এই প্রশ্ন না উঠে যে, আমরা আমাদের কাজ শেষ সম্পুর্ণ করতে পারিনি। সে বিষয়ে আমরা সজাগ থাকবো।

তিনি আরও বলেন, আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন কিন্তু অন্য প্রফেশনের মতো নয়। এখানে দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র চিহ্নিত করতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজেই আমাদের বাড়তি কিছু বিষয় আমরা এক্সপ্রেস করবো। সেটা হলো আমাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা, পরিবহন সুবিধা, সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করবো। এবং এই কমিশনের প্রধানকে এডভাইজার পদমর্যাদায় করতে হবে। কেননা আমাদের দেশি-বিদেশি সঙ্গে আলোচনা করতে হবে। কমিশনের অন্য সদস্যদের এপ্রিলেডিভিশনের বিচারকের মর্যাদায় করতে আমরা আবেদন জানাবো। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই আমাদের পরবর্তী মিটিং তদন্তের কাজের জন্য স্টেটমেন্ট নেওয়া শুরু করবো। প্রতিটি মিটিংয়ে পর যেসব বিষয়ে জাতিকে জানানো প্রয়োজন, সেগুলো আমরা জানিয়ে দিবো। যাতে সবাই আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

বিশেষজ্ঞ আইনজীবী সম্পৃক্তের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের কমিশনে দেশি-বিদেশি চারজন বিশেষজ্ঞ আইনজীবীকে সম্পৃক্ত করার জন্য বলেছি। এই কমিশনের আমরা বাংলাদেশ থেকে দুইজনকে যুক্ত করবো। এবং আরেকটি হলো যেহেতু বিদেশি শক্তিকে চিহ্নিত করতে বলা হয়েছে, তাই আন্তর্জাতিক মানের দুইজন বিদেশি আইনজীবী যারা ক্রিমিনাল ও আন্তর্জাতিক আইনঅজ্ঞ এবং সিভিল ও মিলিটারি ল বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া জন্য আবেদন করবো।

কমিশন সভাপতি বলেন, আমাদের তদন্তে দালিলিক ও তথ্যপ্রমানের ভিত্তিতে যারা দায়ী হবে, সেভাবেই আমরা মতামত দিবো। যেহেতু এখানো দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। তার একটি পার্টে দেশের অনেকেই এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তির মধ্যে অনেকেই ৫ আগস্ট বিপ্লবের পরবর্তীতে দেশ ত্যাগ করেছেন। তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছে, সেই সব দেশের সঙ্গে আমাদের ফরেনমিনিস্টির মাধ্যমে যোগাযোগ করা হবে। প্রয়োজন হলে আমরা সেই দেশের সঙ্গে আলোচনা করে টিনের মাধ্যমে তাদের স্টেটমেন্ট নেওয়া চেষ্টা করবো।

অন্তর্বর্তী সরকারে গঠিত তদন্ত কমিশনের প্রথম বৈঠকে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলোন। তারা হলেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান (বীর প্রতীক), অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।