কুমিল্লা চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ।

২৬ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন জেলার সকল মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধনে বীরমুক্তি যোদ্ধা জানে আলম মুন্সি বলেন, একজন মুক্তিযোদ্ধাকে তারা লাঞ্চিত করেছে এবং তার গলায় জুতার মালা দিয়েছে। ১৯৭১ সনে আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমরা কোন চাওয়া-পাওয়ার জন্য যায় নেই। আমরা গিয়েছিলাম মাতৃকা দেশ রক্ষার্থে। এবং সেখানে আমরা আপনাদের একটি বাংলাদেশের পতাকা উপহার দিয়েছি। একটা জাতি উপহার দিয়েছি। একটা দেশ উপহার দিয়েছি। আজকে ৫৪ বছর পরে লাঞ্চনা ভোগ করতে হবে এটা আমরা কখনো ভাবিনি।

তাদের দাবী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও অনেক মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে এরেস্ট করার পায়তারা করছে বলেও মানববন্ধন থেকে গণমাধ্যমে অভিযোগ করেন জেলার বীর মুক্তিযোদ্ধাগন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাগন।