শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাওলাদার কান্দি আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুলাল ঢালী (৫০) ৷ মামলা করে বিপাকে পড়ছেন তিনি ৷ আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৷ উল্টো মামলা তুলে না নিলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ৷

প্রাণনেরভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছে এমন অভিযোগ উঠেছে একই এলাকার মাদবরকান্দির আক্তার ঢালী ও দেলোয়ার সরকার গংদের বিরুদ্ধে ।

এ বিষয়ে বাদী দুলাল ঢালী বলেন,আমাদের রেকর্ডিও সম্পত্তিতে ঘরদৌর তুলে আমার ছোট ভাই রাজন ঢালী বসবাস করতাছে ।

হটাৎ গত২০ ডিসেম্বর শুক্রবার ফজরের নামাজের সময় আক্তার ঢালী ও দেলোয়ার সরকার গংরা
দলবেধে রানদা,চাপাটি,চাইনিস কুড়াল সহ দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে আমার ছোট ভাই’র দুটি বসতঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা টিভি ফ্রিজ ও অন্যান্ন আসবাবপত্র ভাংচুর করে ! এসময় আসামীরা ঘরে থাকা স্বর্ণের ১ভরি ১ আনা ওজনের চেইন ও কানের দুল এবং ৫০০,০০০ টাকা লুট করে নিয়ে যায় ৷ আমার ছোট ভাই বাধা দিতে গেলে তাকে এলোপাথারি কুপিয়ে মাথায় ও শরীরে মারাক্তকভাবে যখম করে মৃতু ভেবে ফেলে রেখে যায় ৷ ভাইর চিৎকার সুনে আমি এগিয়ে আসলে আমাকে পিটিয়ে হাত ভেঙে দেয় এবং আমার মা এবং রাজনের বউকেও ওরা অনেক মারধর করে ! আমি শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা করি এবং সখিপুর থানায় আরেকটি মামলা করি ৷ এখন মামলা করেও আমি খুব আতংকে আছি ! তারা বিভিন্ন মারফতে আমাকে মামলা উঠিয়ে নিতে বলতেছে,যদি আমি মামলা না উঠাই তবে আমাকে চিরতরে শেষ করে দিবে বলতাছে ৷

বিষয়টি জানার জন্য সরোজমিন গেলে সাহজালাল চৌকিদার,নুরইসলাম চৌকিদার,আফজাল কাজি,জয়নাল ও ইমরানের সাথে আলাপ করে জানতে পারি,জমি জমা নিয়ে অনেকদিন ধরেই দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল ৷ এর ধারাবাহিকতায় গত২০ ডিসেম্বর শুক্রবার ফজরের নামাজের কিছুখন পরেই দেলোয়ার সরকার দলবল নিয়ে দেশিও অস্ত্রসস্ত্র দিয়ে রাজন ঢালীর পরিবার ও বাড়িঘরের উপর হামলা চালিয়ে রাজন ঢালী,দুলাল ঢালী,তার মা ও রাজনের স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাক্তকভাবে আহত করে ! এসময় ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাংচুর কেরে ৷ যাওয়ার সময় রাজনের পোসা একটা গরুকে কুপিয়ে আহত করে !

এই বিষয়ে অভিযুক্ত আক্তার ঢালি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, রাজন ঢালী,দুলাল ঢালী,তার মা ও রাজনের স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাক্তকভাবে আহত করার ঘটনাটি সত্য,তবে আমি এর সাথে জরিত না ! আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না,বাজারে দুধ বেস্তে গেছিলাম ! আক্রমন করে বাড়িঘর ভাংচুর করছে দেলোয়ার সরকারের লোকজন ৷ আর আমি কাউকে হুমকি দেই নাই ৷

এ বিষয়ে সখিপুর থানা ইনচার্জ মো ওবাইদুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন,আমরা মামলা নিয়েছি,একজনকে আটকও করে জেলে পাঠিয়েছি,দুইজন জাবিনে আছে ৷ বাকি আসামিদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি ৷