শরীয়তপুরের জাজিরা উপজেলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল প্রকল্পের কৃষি উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে।

৩০ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন শাহ্, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিবৃন্দ, কৃষক কৃষাণী ও মেলায় আগত দর্শনার্থী উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন কন্দাল ফসল যেমন-ওলকচু,মানকচু, মিষ্টি আলু,কাসাভা,বস্তায় আদা, গোল আলু,সহ বিভিন্ন কন্দাল ফসল প্রদর্শন করে উৎপাদনের কৌশল ও চাষ পদ্ধতির উপর আলোচনা করেন।