শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ডিসেম্বর মঙ্গল বার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আল- আমিন, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, গোপালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মো শফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাদক বিরোধী অভিযান , অবৈধ বালু উত্তলোন, বিভিন্ন খাল দখলমুক্ত ও ব্যাপরোয়া মটর সাইকেল চালনো নিয়ন্ত্রণে ব্যপক আলোচনা হয়।

Facebook Comments Box