শরীয়তপুরের জাজিরায় উপজেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করে রেলী ও আলোচনা সভা করেন।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ আর্ন্তজাতিক বিষক সম্পাদক মাইনুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইসলাম বেপারী,পৌরসভা ছাত্রদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-ইসলাম মৃধা, সোহাগ বেপারী, রিমন হাছান, সহ বিভিন্ন ইউনিয়নে নেত্রীবৃন্দ।



মন্তব্য করুন