শরীয়তপুর: ৬ মাসের বকেয়া বেতনের দাবীতে শরীয়তপুরে সদর হাসপাতাল চত্বরে আউটসোর্সিং কর্মীরা কর্মবিরতি পালন করে মানববন্ধন করেন।

এ সময় আউটসোর্সিং কর্মী সাকিল ইসলাম বলেন, আমাদের ৬ মাসের বেতন বকেয়া পড়েছে আমরা সকল কর্মীরা সংসার চালাতে কষ্ট হচ্ছে। ধার দেনা করে কতদিন সংসার করা যায়?

১ মাস কাজ করে যদি আমরা বেতন না পাই তাইলে বাবা ও মা স্ত্রী সন্তান নিয়ে আমাদের মানবেতর জীবনযাপন করা ছাড়া আর কোন উপায় নেই।

আমরা সরকারের কাছে আহবান করব যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে বেতন পাই।

এক জন আউটসোর্সিং নারী কর্মী দোলা মনি বলেন, প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে সকলেই বাঁচতে চায় আমরাও কর্ম করে বাঁচতে চাই 

আমরা কর্মের মজুরি যদি না পাই তাহলে আমরা কি খেয়ে কাজ করব?

আজকের ৬ মাস যাবত আমাদের বেতন বকেয়া। আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলেমেয়ে নিয়ে সংসারের নানান যন্ত্রণা পোয়াতে হচ্ছে‌। কতৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন। যাহাতে আমরা দ্রুত গতিতে বেতনটা পাইতে পারি। আরেক জন নারী কর্মী মিলি বেগম বলেন, আমাদের ৬ মাস যাবত বেতন না পাওয়াতে সংসারে স্বামীর সাথে অনেক বিভাজন সৃষ্টি হইতেছে, আমাদের এই কষ্টের কথা আল্লাহ ছাড়া কেউ বুঝেনা। 

আউটসোর্সিং এর আরেকজন কর্মী মেহেদী বলেন, আমাদের সদর হাসপাতালে আমাদের সময়মতো আসতে হয় এবং হাসপাতাল অফিসের শেষ মুহূর্তে বাসায় ফিরতে হয়। এরপরও যদি আমরা দুটো খাবার খেতে না পারি তাইলে আমাদের জীবন বাজি রেখে কতদিন আমরা সংসার চালাতে পারবো। 

এবার যদি আমাদের বেতন না দেওয়া হয় তাহলে সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিব।