বস্ত্র ও পাট মন্ত্রণালয় ২ অধিশাখা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে ২০২২ সালের চারকোল নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। তার ধারায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেচরে একদল নতুন উদ্যোক্তাদের মতে -একসময় পাটখড়ি শুধু গরিবের জ্বালানি আর ঘরের বেড়া দেওয়ার কাজে লাগত। সেই পাটখড়ি এবার নিয়ে আসছে বৈদেশিক মুদ্রা। দেশের পাটখড়ি থেকে তৈরি কার্বন পাউডার রপ্তানি হবে চীনে। এমন প্রত্যাশা নিয়ে শরীয়তপুর জেলার জারিরা উপজেলার পালেচর ইউনিয়নের দরিকান্দি গ্রামের কয়েক একর জমির উপর আধুনিক ও পরিবেশ বান্ধব চারকোল গড়ে তুলেছেন পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ নামে চারকোল ।

পালেচরে গড়ে উঠা পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তারা জানান, গত ২ মাস ধরে এখানে আধুনিক ও পরিবেশ বান্ধব চারকোল নির্মাণ করি। বিপুল পরিমাণ কার্বন বা চারকোল তৈরি প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হবে পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ। এখনে উৎপাদন শুরু পরিকল্পনা মধ্যে শতশত মেহনতি শ্রমিকদের হাতে বের হবে উৎপাদিত কার্বন পাউডার, আর সেই পাউডার পেকেট হয়ে চিনে রপ্তানি হবে।

সরনতুন উদ্যোক্তারা আরও জানান, পাটখড়ির কার্বন শরীয়তপুর জেলার সুনাম এর সাথে সাথে দেশের ব্যবসাবাণিজ্যে নতুন দিগন্তের সৃষ্টি করবে। আমাদের পরিবেশ বান্ধব চারকোল অর্থাৎ পাটখড়ি থেকে উৎপাদিত কার্বন পাউডার রপ্তানি করা হবে চীনে। আমরা অনেক চিন্তা ভাবনার প্রতিফলন ঘটিয়ে চারকোল তৈরির উদ্যোগ নেই। এটি সত্যিই অনেক আনন্দের বিষয়। আমরা এই চারকোল সফল ভাবে তৈরি করতে পাছি। এছাড়া এখানে অনেক বেকার যুবকদের কর্মসংস্থান তৈরী হয়েছে। আমাদের দেশে অনেক চারকোল রয়েছে যা পরিবেশ এর উপর প্রভাব ফেলবে। কিন্তু আমাদের টা পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলছি। আশাবাদী আমরা অতি তাড়াতাড়ি এখান থেকে পণ্যের রপ্তানি করে বাজার জাত করতে সক্ষম হবো।

আর আমাদের চারকোল অর্থাৎ (পদ্মা কার্বন ইনডাস্টিজ) জাতীয় অর্থনীতিতে এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সেই সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে।বর্তমানে এ কারখানায় অধ্যশতাধিক শ্রমিক কাজ করছেন। আমাদের শরীয়তপুর জেলায় প্রচুর পরিমাণ পাট চাষ হয়ে থাকে,পাট চাষিরা পাটখড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পাট চাষে আগ্রহও বাড়াবে।

চরকোল ইনডাস্টি নির্বাহী পরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে জানান, এই কার্বন উৎপাদনে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করায় কারখানা রয়েছে পরিবেশবান্ধব। বর্তমানে চীনে রপ্তানি চিন্তা রয়েছে, ব্যবসার পরিস্থিতি ভালো হলে অন্যান্য দেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। এটার উপকারিতা সম্পর্কে আমার ধারণা ছিলোনা কিন্তু চারকোল সম্পর্কে ধারণা নিতে ছুটে জাই অন্য চারকোল গুলোতে সেখানে গিয়ে জানতে পারি ,মোবাইলের ব্যাটারি, প্রসাধনী, দাঁত পরিষ্কারের ওষুধ, কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশের উপকরণ হিসেবে ব্যবহার হয় পাটখড়ির কার্বন।

কার্বন তৈরিতে প্রচুর পরিমাণ পাটখরি দরকার হয় -এজেন্টের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে পাটখড়ি কিনে আনা হচ্ছে এবং মজুদ করে রাখার হচ্ছে। এর পর সেগুলো বিশেষ চুল্লিতে লোড করে ১০-থেকে ১২ ঘণ্টা জ্বালানোর পর চুল্লিটির মুখ বন্ধ করে দেওয়া হয়। যাতে কোনোভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারে। এভাবে চার দিন রাখার পর সেখান থেকে বের করে ক্যাশিং করে কার্বন প্যাক করা হবে।

আমাদের পদ্মা কার্বন ইন্ডাস্ট্রিজ নতুন কারখানায় দৈনিক ৫শ মণ পাটকাঠির চাহিদা রয়েচে।

মৌসুমে প্রতি মণ পাটকাঠি কিনতে হয় ২৫০-৩০০ টাকা দরে। উদ্যোক্তারা জানান এ – মাসে শুরুতে পুরো দামে চারকোল টি পরি পূর্ণ ভাবে চালু করার কথা জানান।