শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহিউদ্দিন বেপারীর বৌভাতের অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র নেতা সহ প্রায় ৫ হাজার লোকের সমাগম।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা চরভাগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম কলিম উদ্দিন বেপারী সুযোগ্য পুত্র।

যুবদল নেতা ও ব্যবসায়ী মহিউদ্দিনের সাথে
চাঁদপুর জেলার, চাঁদপুর শহরের নতুন বাজার মরহুম আনোয়ার মিয়ার সুযোগ্য কন্যা মোসাম্মৎ মেহেরিন ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১২ জানুয়ারি রোববার চরভাগা ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন বেপারির বিবাহ উত্তর বৌভাতের অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।

এসময় আরো উপস্থিতি ছিলেন চরভাগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম বেপারি, থানা যুবদলের সাবেক আহ্বায়ক রতন সরকার, আমজাদ সরদার, সেলিম বকাউল, মোয়াজ্জেম বেপারী, জসিম বেপারী, শাহ আলম সরকার , মানিক বকাউল মালয়েশিয়া প্রবাসি রিপন দেওয়ান, আবুল গোলদার, আবুল বাশার বেপারি সহ জেলার উপজেলা পযার্য়ের বিভিন্ন নেতাকর্মী।