তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় খাল খনন ও অবৈধ খাল উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
নড়িয়া পৌরসভার উদ্যোগে মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১০টায় নড়িয়া পৌর বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত খাল উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
উপস্থিত ছিলেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নড়িয়া পৌরসভার প্রশাসক মোঃ পারভেজ, নড়িয়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, বনিক সমিতির নেতা মোহাম্মাদ আলী বেপারী প্রমুখ।

মন্তব্য করুন