বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী নাওডোবা ইউনিয়নে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকালে নাওডোবা গোলচত্ত্বর পদ্মা ভ্যালি’তে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা কৃষক দলের আহবায়ক মোল্লা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হারুন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অবঃ)। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। প্রধান বক্তা ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু। সম্মানিত অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন বেপারী, শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ।
বিশেষ বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন ঢালী, যুবদলের সাধারণ সম্পাদক দবির বেপারী, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, শিবচর উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহআলম আকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা, মহিলা দলের আহবায়ক রুমা হামিদ, ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম মনির।
এসময় উপস্থিত ছিলেন, নাওডোবা ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম তপু ঢালী, সাধারণ সম্পাদক শওকত মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাকিব মাদবর, শ্রমিক দলের আহবায়ক সরোয়ার সরদার, যুগ্ম আহবায়ক মিলন ঢালী, ছাত্রদলের সভাপতি এস কে মো: সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল সওদাগর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হারুন অর রশিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মানে খিচুড়ির আয়োজন করা হয়। অনুণ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
অনুষ্ঠানে বক্তার বলেন, ‘দেশে স্বৈরাচারী সরকারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। বিগত প্রায় ১৭ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে। এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। সে জন্য দেশে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচিত সরকারের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এজন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা আমাদের। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধশালী।



মন্তব্য করুন