শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ২৯ জানুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

২৯ ও ৩০ জানুয়ারি ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) ২ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি: ইলোরা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর ও সভাপতি, রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি: শ্যামল চন্দ্র শর্মা, জেলা শিক্ষা অফিসার, শরীয়তপুর। আনন্দ ময় ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শরীয়তপুর সদর। টি. এম ইসকান্দার বাবু, বিশিষ্ট সমাজ সেবক, রায়পুর, চন্দ্রপুর। শিরীণ সুলতানা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, শরীয়তপুর সদর। সভাপতি: ডা. টি. এম জাফরুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়। শুভেচ্ছান্তে: মোহাম্মাদ মফিজুর রহমান, প্রধান শিক্ষক, রায়পুর আব্দুল খালেক ভালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিউর রহমান মুন্না, সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি।