গরিব ও অসহায় বিচার প্রার্থীদের পক্ষে বিচার বিভাগ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাসার মিঞা।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার, শরীয়তপুর জেলা জজ আদালতের কক্ষে, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ কাউসার আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি সহকারী কমিশনার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব, শহর সমাজসেবা কর্মকর্তা এইচ এম কাউসার হামিদ, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, জেলা কারাগারের প্রতিনিধি মোঃ গোলাম দস্তগীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মেহসিন উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিন, নুসা প্রতিনিধি মোঃ কোভিদ হোসেন, এসডিএস প্রতিনিধি বি এম কামরুল হাসান বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, জেলা সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার মোঃ শাহজালাল, প্রবীণ হিতৈষী সংঘ প্রতিনিধি অনিক ঘটক চৌধুরী ও গ্রাম আদালত প্রকল্পের ম্যানেজার মোঃ আল ফারুক গাজী সহ পাবলিক প্রসিকিউটর ও প্যানেল আইনজীবী বৃন্দ।



মন্তব্য করুন