সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে গতকাল সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। সরকারের সাফল্য তুলে ধরে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন আহমেদ, এম এ রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রব মিয়া, মুক্তিযোদ্ধা আ. মান্নান রাড়ী প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন, প্রধান মন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে আশ্রয়ন প্রকল্প। তার পরই স্থান পেয়েছে একটি বাড়ি একটি খামার। ভেদরগঞ্জে আজ আমরা প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। উপজেলার গরীব অসহায় মানুষ ও চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে একটি বাড়ি একটি খামার প্রকল্প রয়েছে তা আরও গতিশীল করতে পল্লী সঞ্চয় ব্যাংকিং কার্যক্রম শুরু করব।



মন্তব্য করুন