৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর অগ্রগতি পর্যালোচনা ও জেলা পর্যায়ের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত বিশেষ সমন্বয় সভা অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সমন্বয় সভা অনুুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মহাপরিচালক ও সচিব মো. কামাল উদ্দিন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদ, শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর অগ্রগতি পর্যালোচনা সম্পর্কে আলোচনা করা হয়। জেলা পর্যায়ের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কিত বিষয় তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. কামাল উদ্দিন তালুকদার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। এ উন্নয়ন মডেলের বর্তমান চিত্রের অবস্থা সামনে রেখে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য পূর্বপরিকল্পনা আমাদের থাকতে হবে। তাহলেই আমাদের দেশ সঠিক সুন্দর উন্নয়নের মডেলে ভাসবে এবং এ উন্নয়নের ধারাকে কিভাবে বেগবান করা যায় তার পরিকল্পনা থাকতে হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুরকে নিয়ে আমরা একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে চাই। আমাদের সেই ভূমিকা নিয়েই কাজ করে যেতে হবে।
আগামী ৪ থেকে ৬ অক্টোবরের উন্নয়ন মেলাকে যাতে সঠিক সুন্দর করা যায় এজন্য সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।



মন্তব্য করুন