শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি সখিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেপারী কান্দি গ্রামের বাসিন্দা কৃষক ছোরহাব বেপারীর স্ত্রী। তার দুই ছেলে ২ মেয়ে রয়েছেন।

পরিবার সুত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে বিলে যায়, পরে আসার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে সেখানে সেফালী আক্তারের উপর বর্জপাত বর্ষন হয়ে মারা যায়। পরে তার স্বামী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ও তাকে মৃত ঘোষনা করেন।