২৪ অক্টোবর বুধবার শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন, সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কাজী আবু সাঈদ, ডাঃ মনিরুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ সহ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত ও পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
কল্যান সভায় পুলিশ সুপার জেলার সেপ্টেম্বর/২০১৮ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন। পুরস্কৃতরা হলেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এস আই/(নিঃ) মোঃ জয়নাল আবেদীন, সখিপুর থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এএসআই/(নিঃ) আঃ কুদ্দুস, নড়িয়া থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মোঃ এনামুল হক খাঁন, ডিবি শরীয়তপুর।
বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন, মোঃ নাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) জাজিরা থানা, শরীয়তপুর।
কল্যান সভায় পুলিশ সুপার, শরীয়তপুর জেলায় কর্মরত পি,আর,এল গমনকারী দুইজন পুলিশ সদস্য কং/১৫৭ মোঃ বেলায়েত হোসেন, কং/১৯৯ মোঃ আকবর আলী বিশ্বাস এবং দুইজন সিভিল স্টাফ মোঃ আলী হোসেন, সুকুমার শীল চারজনকে সম্মাননা স্বারক ও পুরস্কার প্রদান করেন।