আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার লক্ষ্যে ডাঃ খালেদ শওকত আলীর নেতৃত্বে সখিপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ দুলার চর ও কাচিকাটা ইউনিয়নে গণসংযোগ করে।
বুধবার সকাল ১০ টায় দুলার চর ও পরে কাচিকাটা বিকাল ৫ টা পর্যন্ত শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা বক্তব্য রাখেন।
ডাঃ খালেদ শওকত আলী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্ব ব্যাংকের বিরোধিতার পরেও নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করেছেন। পায়রা বন্দরে বিদ্যুৎকেন্দ্র করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল একটি বাংলাদেশের স্বাধীনতা, আর একটি হলো ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তা বাস্তবে রূপ দিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ২১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল এবং ৪১ সালের মধ্যে হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
ডাঃ খালেদ শওকত আলী আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এখন কোন কোন ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে। এ সময় নড়িয়া সখিপুরের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।