শরীয়তপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুর শহরে অবস্থিত শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে এ বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিশু কানন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ শ্রী বাদল কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ নুরুল হক মিয়া।
শিশু কানন কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান (রানা) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভা ৭,৮,৯ এর মহিলা কাউন্সিলর ইনু আক্তার ও সাবেক অভিভাবক রাজ্জাক মোল্লা।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শিশু কানন কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক (গণিত) মোঃ মশিউর রহমান।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রিনা বেগম ও সাংবাদিক শাহ্রিয়ার আলম বিপুল। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুরাইয়া সিদ্দিকী ও রাবেয়া সুলতানা।