লালমনিরহাটে জেলাতে বিভিন্ন হাটবাজারে সবজির দামে আগুন লেগেছে। গত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। নিত্যপণ্যের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা,
শনিবার সকালে আদীতমারী বাজার নামুড়ী ও চাপারহাট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজি বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। করলা ৭০–৮০ টাকা, টমেটো ১২০–১৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০–৭০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, গোল বেগুন ৭০ টাকা, লম্বা বেগুন ৫০–৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা ও কচুরমুখী ৪০ টাকা। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০–২২০ টাকায়। শুধু আলু (২০–২৫ টাকা) ও পেঁপে (২০–২৫ টাকা) কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।
বিক্রেতাদের দাবি কয়েকদিন আগে উজানে পাহাড়ি ঢালের কারণে , টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করছেন অনেকে।
আদীতমারী বুড়িরহার বাজারে কাঁচামরিচ কিনছিলেন সালাম মিয়া মিয়া তিনি বলেন, “২২০ টাকার দামে কাঁচামরিচ কিনলাম
শিয়ালখোওয়া বাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম জানান, খুচরা বাজারে এমন চড়া দামের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
চাপারহাটের বিক্রেতা রহমান মিয়া বলেন, বৃষ্টির কারণে অনেক ফসলের খেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে।
শিয়ালখোওয়া বাজারে আসা গৃহিণী সুমাইয়া বলেন, “আমাদের এলাকায় গরিব মানুষ বেশি। আগের মতো তিন পদের তরকারি রান্না করা এখন আর সম্ভব নয়। এখন একবেলায় শাক আর আরেকবেলায় অন্য একটি তরকারি দিয়েই দিন কাটাতে হচ্ছে।”
কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, বৃষ্টি কারণে সবজির সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে। তবে যদি কেউ সিন্ডিকেট করে বাজারের দাম অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন