সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ — এই সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে পাঠানো হয়েছে লালমনিরহাটে।
ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের এবং এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীতে, এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁয় পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
একই আদেশে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটনে এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।



মন্তব্য করুন