রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ প্রকৌশলী ইশরাক হোসেন পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে।
কনে ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
অনুষ্ঠানে ইশরাক হোসেন ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন।
ইশরাকের মা ইসমত হোসেন এবং কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানান, বাগদানটি সম্পূর্ণভাবে পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। তারা নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
রাজনৈতিক ও সামাজিক মহলে এ বাগদান নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।



মন্তব্য করুন