প্রতি বছরের ন্যায় এবারও শরীতপুরে আয়কর মেলা-২০১৮ উৎযাপিত হতে যাচ্ছে। সদর উপজেলায় ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। মেলা উৎযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।
উপকর কমিশনার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ‘‘করদাতাদের অধিকতর করসেবা প্রদানের লক্ষ্যে এবার ১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে জেলার ৩টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। গতবছর আয়কর মেলায় প্রায় সহশ্রাধিক করদাতাকে কর সেবা প্রদান করা হয়। তবে এ বছর আরও অধিক সংখ্যক করদাতাকে সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কর বিভাগ এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষ্যে ব্যাপকভাবে আয়কর মেলার প্রচার-প্রচারণা শুরু হয়েছে।’’
শহর ঘুরে দেখা যায় প্রচার-প্রচারণায় অংশ হিসেবে আয়কর মেলার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন দৃশ্যমান স্থান। শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীতে প্রধান সড়কের উপর নির্মিত হয়েছে বিশাল তোরণ। জেলার বিভিন্ন স্থানে রাত দিন চলতে মাইকিং।
শরীয়তপুর সার্কেলের করদাতা মোঃ শওকত আলী পেশায় অডিটর। তিনি জানান, প্রতি বছর মেলায় রিটার্ন জমা সংক্রান্ত সেবা পাওয়ার কারণে আমরা খুব সহজে রিটার্ন জমা দিতে পারি। আর প্রাপ্তি স্বীকার পত্রও প্রায় সাথে সাথে পাওয়া যায়। তাই আমার মত অনেকেই আয়কর মেলায় রিটার্ন দেয়ার জন্য অপেক্ষা করে। জাজিরা উপজেলা প্রাঙ্গন ১৫ ও ১৬ নভেম্বর এবং ভেদরগঞ্জ উপজেলা প্রাঙ্গণ ১৭ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।