ঢাকা: আজ রবিবার বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখবেন।
তবে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ, নির্বাচনপূর্ব অবস্থান কিংবা দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বিএনপি।



মন্তব্য করুন