কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অসহায় জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে দ্বীপের ১৮টি অসহায় জেলে পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, সেন্টমার্টিনে আরাকান আর্মির হামলায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ জেলে পরিবারের কষ্ট লাঘবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন— শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমান, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি আরাকান আর্মির হাতে সেন্টমার্টিন দ্বীপ থেকে নিখোঁজ হন ১৮ জেলে। তারা হলেন— আবু তারেক, জিয়াউল হক, রহমত উল্লাহ, রফিক, আব্দুল মোতালেব, আবু বকর সিদ্দিক, তাহের, মনিউল্লাহ, ছৈয়দুল্লাহ, আব্দুর রহিম, হাফেজ আহমদ, সালাহউদ্দিন, আফসার উদ্দিন, মো. আইয়ুব, জাহাঙ্গীর আলম, আলমগীর, আলহাজ উদ্দিন ও সাব্বির আহমেদ।

স্থানীয়রা জানান, দ্বীপে এখনো নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় বিএনপি নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।