শরীয়তপুরে ১৬ নভেম্বর বিকেল ৪ টায় এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে শরীয়তপুর পৌরসভার সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রিড়া কর্মসূচীর আওতায় পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার সুযোগ্য মেয়র রফিকুল ইসলাম কোতয়াল। বিশেষ অতিথি ছিলেন সাবেক শরীয়তপুর পৌরসভা মেয়র আলহাজ¦ নুরমোহাম্মদ কোতয়াল।
উক্ত সভায় এসডিএস এর নির্বাহী পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুর রহমান রাজ্জাক; পালং বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুব আলম তালুকদার ও পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম বেপারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির ব্যাবসায়ী সহ এসডিএস ও শরীয়তপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময়ে সভার সভাপতিসহ উপস্থিত বক্তারার বলেন, যে আমাদের পরিষ্কার পরিছন্নতা বিষয়ে সচেতন হতে হবে। বিছিন্নভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। জায়গায় জায়গায় সচেতন উন্নত শহরের ন্যায় আবর্জনা বক্স নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য সচেষ্ট হতে হবে এবং ঐ বক্সের ভিতরে সমস্ত ময়লা আবর্জনা ফেলতে হবে। শহর যাতে পরিষ্কার পরিছন্ন থাকে সেই ব্যাপারে প্রত্যেক ব্যাবসায়ীকে সচেতন বাণী পৌছে দিতে হবে। প্রয়োজনে মাইকিং করে সচেতন মহলকে পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে বণিক সমিতি ও পৌরসভাগুলোর প্রচার চালিয়ে যেতে হবে। তাহলেই দেশ ও শহর উন্নত বিশে^র ন্যায় ফুটে ওঠবে।



মন্তব্য করুন