ঢাকা, ২৬ অক্টোবর: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সকাল ১১টা ৫০ মিনিটে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে ট্রেনের একটি ট্রলি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, সেনাবাহিনীর একটি টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করে। তবে ঠিক কতটি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত ব্যাগে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি ছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।



মন্তব্য করুন