রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৬ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—রাজনৈতিক অস্থিরতা ও জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box