তিন শতাধিক পদে কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে ৫০ ক্যাটাগরির পদে মোট ৩০৮ জনকে নিয়োগ দেবে। গত ১৯ অক্টোবর থেকেই এসব পদে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হয়েছে।
বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি–২০২৫
পদের নাম ও বিবরণ:
১. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল পাস।
বেতন স্কেল: ১৪,১২০–৩৩,৯৭০ টাকা (১৪তম গ্রেড)।
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি; সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতিতে দক্ষতা।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।
৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি; Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।
৪–২০. বিভিন্ন কারিগরি ও সহকারী পদ
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ ও ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০–২৩,৪৯০ টাকা।
২১–৫০. ট্রেডসম্যান, লস্কর, বাবুর্চি, মালি, ওয়াচম্যান, পরিচ্ছন্নতাকর্মী ইত্যাদি
যোগ্যতা: মাধ্যমিক বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২১,৩১০ টাকা।
আবেদনের নিয়ম:
বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (https://joinairforce-civ.baf.mil.bd/) অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি:
– ক্রমিক ১ পদের জন্য ১৫০ টাকা
– ক্রমিক ২–২০ পর্যন্ত ১০০ টাকা
– ক্রমিক ২১–৫০ পর্যন্ত ৫০ টাকা
অনলাইনে সার্ভিস চার্জ প্রযোজ্য।
আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত: https://baf.mil.bd/index.php ও https://joinairforce-civ.baf.mil.bd/



মন্তব্য করুন