রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত ‘পাঁয়তারা শাহীন’ (২৫)-কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহীন অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এসআই নাজমুল আরও বলেন, শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নামে আরও কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
পুলিশ জানিয়েছে, শাহীনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।



মন্তব্য করুন