১৮ নভেম্বর রবিবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলা পুলিশের অক্টোবর/২০১৮ খ্রিঃ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন।
শরীয়তপুর জেলা পুলিশের অক্টোবর/২০১৮ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানগুলো হলো- অক্টোবর/২০১৮ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা-১১১ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-২৯২ জন, সর্বমোট যানবাহনের মামলার সংখ্যা- ১০৩৬ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৫ লক্ষ ২০ হাজার ৯শ টাকা এবং সর্বমোট ১ কেজি ১৩৫ গ্রাম গাজা ও সর্বমোট- ১১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
উক্ত অপরাধ দমন সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কাজী আবু সাঈদ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।



মন্তব্য করুন