রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে একাধিক স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা এবং ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বাসে আগুন দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।